2026 সালের রমজান কত তারিখ বাংলাদেশ

 আত্মশুদ্ধি ও ক্ষমার মাস পবিত্র রমজান ২০২৬। মুসলিম উম্মাহর জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে আগামী রমজান কবে শুরু হবে, সেই নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে। 

2026 সালের রমজান কত তারিখ বাংলাদেশ


জ্যোতির্বিদ্যা সংক্রান্ত হিসাব এবং বিভিন্ন দেশের ইসলামিক কর্তৃপক্ষের প্রাথমিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাসের সম্ভাব্য তারিখ সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। চলুন, জেনে নেওয়া যাক ২০২৬ সালের রমজান কত তারিখে শুরু হতে পারে এবং এর গুরুত্বপূর্ণ কিছু দিক।

2026 সালের রমজান কত তারিখ বাংলাদেশ

বাংলাদেশ সহ উপমহাদেশের মুসলিমদের জন্য ২০২৬ সালের রমজান কত তারিখে শুরু হবে, তা নির্ভর করবে শাবান মাসের চাঁদ দেখার ওপর। ইসলামিক বর্ষপঞ্জি নির্ভর করে চাঁদ দেখার ওপর, তাই তারিখে একদিন এদিক-সেদিক হওয়া স্বাভাবিক ব্যাপার। বিভিন্ন আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংক্রান্ত হিসাব ও দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (IACAD) ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হলো ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার। তবে বাংলাদেশে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর।

আরও পড়ুনঃ ২০২৫ সালের জনপ্রিয় ফ্রিল্যান্সিং স্কিল

রমজানের তাৎপর্য ও ফজিলত

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান শুধু উপবাসের নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়। এ মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থেকে রোজা রাখা হয়। এই মাস মুসলিমদের জন্য রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে আসে। এ সময় নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও দান-সদকার মাধ্যমে নিজেদের সংশোধনের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলিমরা।

মহিমান্বিত রজনী লাইলাতুল কদর

রমজানের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। এই রাতটি হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, রমজানের শেষ দশ দিনের বেজোড় রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে লাইলাতুল কদর হতে পারে ১৭ মার্চ মঙ্গলবার রাতে। এই রাতে মানবজাতির পথনির্দেশ হিসেবে পবিত্র কোরআন নাজিল হয়, তাই মুসলিমরা এ রাতে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।

রমজান শেষে ঈদুল ফিতর

রোজা রাখার পুরো মাস শেষে মুসলিমদের জীবনে আসে আনন্দের বার্তা ঈদুল ফিতর। ২০২৬ সালের রমজান মাস শেষ হওয়ার সম্ভাব্য তারিখ হলো ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার। তবে রমজান মাস ২৯ দিনে না ৩০ দিনে শেষ হবে, তা নির্ভর করবে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। সেই অনুযায়ী, ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২০ মার্চ ২০২৬, শুক্রবার। এই দিনটি মুসলিমদের জন্য আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে।

বাংলাদেশের আকাশে যখন পবত্র শাবান মাসের চাঁদ দেখা যাবে, তখনই ২০২৬ সালের রমজান কত তারিখে শুরু হবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তাই সবাইকে চোখ রাখতে হবে আকাশের দিকে, আর হৃদয়ে ধারণ করতে হবে রমজানের মহিমা।

প্রশ্ন: ২০২৬ সালে রমজান মাস কত দিনের হবে?
উত্তর: রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়, যা শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে।

প্রশ্ন: বাংলাদেশে রমজানের প্রথম রোজা কবে হতে পারে?
উত্তর: হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে চাঁদ দেখার ওপর তা নির্ভর করবে।

প্রশ্ন: লাইলাতুল কদর কোন রাতে পালিত হবে?
উত্তর: ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে লাইলাতুল কদর ১৭ মার্চ মঙ্গলবার রাতে পালিত হবে। তবে এটি রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর যেকোনো একটিতে হতে পারে।

প্রশ্ন: ২০২৬ সালে ঈদুল ফিতর কবে উদযাপিত হতে পারে?
উত্তর: প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রমজান ২০২৬, ২০২৬ সালের রমজান কত তারিখে, রমজানের সময়সূচি ২০২৬, লাইলাতুল কদর ২০২৬, ঈদুল ফিতর ২০২৬, পবিত্র রমজান, রোজার তারিখ, সেহরি ও ইফতারের সময়সূচি, ২০২৬ রমজান ক্যালেন্ডার বাংলাদেশ।

আরও পড়ুনঃ কানাডায় স্টুডেন্ট লোন নেওয়ার সম্পূর্ণ নিয়ম

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
Click Here to Comment

Please comment in accordance with Tanbir journal desk's policies. Each comment is reviewed.

comment url