বৈশাখী মেলা অনুচ্ছেদ for Class 5 (Boishakhi Mela)
বাংলার ঐতিহ্যের ধারক বৈশাখী মেলা (Boishakhi Mela) বসে পহেলা বৈশাখে। গ্রামবাংলার মাটির পুতুল, নাগরদোলা আর জিলাপির সুবাসে মুখরিত এই মেলার স্মৃতি শৈশবকে করে উজ্জ্বল।
পহেলা বৈশাখের প্রথম প্রহরেই যেন জেগে ওঠে গ্রামবাংলার প্রাণ। সেই আনন্দের অংশ হয়ে হাটের মাঠে কিংবা পুরোনো বটতলায় বসে বৈশাখী মেলা। সকাল থেকে রাত পর্যন্ত এই মেলা বাঙালির আবেগকে জাগিয়ে রাখে। দোকানিরা সাজিয়ে বসেন রঙিন পসরা। ছোটদের টান টান করে মাটির পুতুল, কাঠের ঘোড়া আর রঙিন বাঁশিতে। সেই সঙ্গে নাগরদোলা যেখানে উঠে শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই আনন্দে মেতে ওঠে।
বৈশাখী মেলা শুধু কেনাকাটার জায়গা নয়, এটি এক বিশাল মিলনমেলা। খাবারের দোকানগুলোয় কদমা, বাতাসা আর জিলাপির গন্ধে চারপাশ হয়ে ওঠে মৌমাতাল। পুতুল নাচ আর জাদুকরের খেলা দর্শকদের মুগ্ধ করে। হাতে আঁকা পাখা থেকে শুরু করে মাটির হাঁড়ি-পাতিল সব মিলিয়ে গ্রামীণ কারুকার্যের উৎকর্ষ ধরা পড়ে এখানে। বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে ঘুরতে কেনাকাটা আর আড্ডায় কাটে সারাটা দিন। এই মেলা আমাদের শেখায়, হিংসা-বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার আনন্দ। তাই এটি কেবল একটি মেলা নয়, শৈশবের রঙিন স্মৃতি আর বাঙালিয়ানার এক অনন্য ভাণ্ডার। বন্ধুরা আমার নতুন ওয়েবসাইট শিক্ষা নাও ঘুরে দেখুন।

Please comment in accordance with Tanbir journal desk's policies. Each comment is reviewed.
comment url